মাকড়সা তার নিজের জালে আটকায় না কেন?
◾মাকড়সা তার জাল বোনার জন্য সে সিল্ক তৈরি করে তা উৎপন্ন হয় তার পেটের নির্দিষ্ট গ্রন্থিতে। পেটের উপরস্থ এক ছিদ্রপথে সরু সুতোর আকারে এক প্রকার এক প্রকার তরল বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এসে ঐ তরল শক্ত হয়ে যায়। কিছু আঠালো, আর কিছু কিছু হয় খুব নরম। আঠালো সুতাগুলো এদের শিকার ধরতে সাহায্য করে। যখনই কোন মাছি বা ছোট পোকা এর জালে স্পর্শ করে কিংবা জালে এসে পড়ে তখনই সে আটকে যায়। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে পারে মাকড়শা নিজে কেন তার জালে জড়িয়ে যায় না?
মজার কথাটি হলো, মাকড়সার গায়ে এক প্রকার তেল থাকে, আর সে জন্যই সে আপন জালে আটকা পড়ে না। গায়ে ওদের তেল থাকে বলে ওরা সহজেই জালের ওপর দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারে।




Comments
Post a Comment
Thanks For Your Comments. We Will Reply Your Comments as soon as Possible